সতর্কতা: চাকরির আবেদনপত্রে কোনো তথ্য গোপন, ভুল বা অসত্য তথ্য প্রদান করা যাবে না। কোনো প্রার্থী তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাকরিরত প্রার্থীদের জন্য নির্দেশনা: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চাকরির জন্য আবেদন করতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তি সনদ (NOC) অবশ্যই মৌখিক পরীক্ষার বোর্ডে দাখিল করতে হবে।