ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Division Job Circular 2026

প্রতিষ্ঠানের নাম
জব লোকেশন
পদের ক্যাটাগরি
মোট শূন্যপদ
চাকরির ধরন
বয়সসীমা
জেলা
বেতন/গ্রেড
আবেদনের ফি
বিজ্ঞপ্তির সোর্স
বিজ্ঞপ্তি জারির তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ
আবেদন শুরুর তারিখ
আবেদনের শেষ তারিখ
আবেদন পদ্ধতি
অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা
অ্যাপ্লিকেশন ওয়েবসাইট
অফিসিয়াল ওয়েবসাইট
বিবরণ
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
ঢাকা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ( Dhaka Division Job Circular 2026 ) প্রকাশ করা হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪তম থেকে ২০তম গ্রেডের ৭টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে হিসাব রক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, রেকর্ড কিপার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদ অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা বিভাগের অধীন ১৩টি জেলার স্থায়ী নারী ও পুরুষ নাগরিকরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।
আবেদন করার সময়সূচি
আগ্রহী চাকরিপ্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ৩০ আগস্ট ২০২৬ সকাল ১০:০০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪:০০টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন সম্পন্ন করতে টেলিটকের নির্ধারিত অনলাইন পোর্টাল http://dhakadiv.teletalk.com.bd ব্যহার করতে হবে।
এই পোস্টে Dhaka Division Job Circular 2026 এর পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন গ্রেড, আবেদন ফি, অনলাইন আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের সুবিধার্থে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ ও আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও দেওয়া থাকবে।
কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি
আবেদনের বয়সসীমা (Age Limit)
যেভাবে আবদেন করতে পারবেন ।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
লিখিত পরীক্ষার প্রস্তুতি
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বাংলা ব্যাকরণ ও সাহিত্য, সাধারণ গণিত, ইংরেজি গ্রামার এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ওপর গুরুত্ব দিন। পাশাপাশি পূর্ববর্তী বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারেন।
কম্পিউটার টাইপিং দক্ষতা
হিসাব রক্ষক, অফিস সহকারী, ডাটা এন্ট্রি ও রেকর্ড কিপারসহ সংশ্লিষ্ট পদে টাইপিং দক্ষতা প্রয়োজন হতে পারে। তাই বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা অর্জনের জন্য নিয়মিত কম্পিউটার টাইপিং অনুশীলন করুন।
অ্যাপটিটিউড টেস্টের প্রস্তুতি
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের প্রার্থীদের জন্য Standard Aptitude Test গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো করতে কম্পিউটারের মৌলিক বিষয়, ডাটা এন্ট্রি এবং দ্রুত ও নির্ভুলভাবে কাজ করার দক্ষতা নিয়মিত চর্চা করা উচিত।
সময়মতো আবেদন সম্পন্ন করুন
অনলাইনে আবেদন করার ক্ষেত্রে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদনপত্র পূরণ ও সাবমিশন সম্পন্ন করুন। শেষ মুহূর্তের ওয়েবসাইটের চাপ বা সার্ভার সমস্যার ঝুঁকি কমাতে আবেদন ফি-ও নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।
বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা Job Circular 2026 Images / PDF
বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Dhaka Division Job Circular 2026)-এর মূল সার্কুলার দেখতে নিচে সংযুক্ত অফিসিয়াল নোটিশের ছবি ও PDF দেখুন। বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি বিস্তারিত উল্লেখ রয়েছে।
চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য সার্কুলারের পরিষ্কার ও উচ্চমানের ছবি দেওয়া হয়েছে। আপনি ছবিগুলো জুম করে প্রয়োজনীয় তথ্য পড়তে পারবেন এবং PDF ফাইলটি সংরক্ষণ করে পরবর্তীতে আবেদন করার সময় ব্যবহার করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই মূল নিয়োগ বিজ্ঞপ্তির সব নির্দেশনা ভালোভাবে যাচাই করে নিন।




