🇧🇩 Bangladesh Government Job Circular 2026 • BPSC Latest Recruitment Notice • Ministry of Education Job Circular • Ministry of Health & Family Welfare Recruitment • Bangladesh Railway Job Circular • Bangladesh Bank Career Opportunity • Sonali Bank, Janata Bank, Agrani Bank & Rupali Bank Job Updates • Police, Army, Navy & Air Force Recruitment • Fire Service & Civil Defence Job Circular • Local Government Division Recruitment • National University & Public University Career Opportunities • Government Primary School Teacher Recruitment • NTRCA Teacher Recruitment Notice • NGO Jobs Across Bangladesh • Private Company Career Updates • Walk-in Interviews • Internship Opportunities • 🌍 International Jobs in UAE • Saudi Arabia • Qatar • Oman • Kuwait • Bahrain • Malaysia • Singapore • Japan • South Korea • Canada • Australia • United Kingdom • Germany • Italy • France • New Zealand • USA Career Opportunities • Work Visa Updates • Skilled Worker Jobs • Factory Jobs • Hotel & Restaurant Jobs • Healthcare & Nursing Jobs • Engineering Jobs • IT & Software Jobs • Construction Jobs • Driver Jobs • Electrician Jobs • Plumber Jobs • Civil Engineer Jobs • Mechanical Engineer Jobs • Accountant Jobs • Marketing Jobs • Customer Service Jobs • Remote Jobs • Freelance Opportunities • Online Work Updates • Scholarship News • Exam Results • Admit Card Download • Viva Schedule • Written Exam Notice • Training Programs • Government Tender Notices • Public Service Announcements • Latest Employment News • Stay Connected For More Government & International Job Updates...

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪২ জনের নিয়োগ ২০২৬ | BHTPA Job Circular 2026

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ Job Circular
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪২ জনের নিয়োগ ২০২৬ | BHTPA Job Circular 2026

প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

জব লোকেশন

ঢাকা (আগারগাঁও)

পদের ক্যাটাগরি

সরকারি চাকরি

মোট শূন্যপদ

42

চাকরির ধরন

বয়সসীমা

অনূর্ধ্ব ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ৩৪ বছর)

জেলা

বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদনযোগ্য

বেতন/গ্রেড

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেড

আবেদনের ফি

২২৩/- টাকা (অনগ্রসর প্রার্থীদের ৫৬/- টাকা)

বিজ্ঞপ্তির সোর্স

দৈনিক ইত্তেফাক

বিজ্ঞপ্তি জারির তারিখ

২৯ আগস্ট ২০২৬

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ

২৮ আগস্ট ২০২৬

আবেদন শুরুর তারিখ

৩০ আগস্ট ২০২৬ সকাল ০৯:০০ টা

আবেদনের শেষ তারিখ

২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা

আবেদন পদ্ধতি

অনলাইন

অভিজ্ঞতা

পদভেদে অভিজ্ঞতার শর্ত প্রযোজ্য; বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন।

শিক্ষাগত যোগ্যতা

স্নাতক / বিএসসি ইঞ্জিনিয়ারিং / মাস্টার্স বা ডিপ্লোমা

অ্যাপ্লিকেশন ওয়েবসাইট

অফিসিয়াল ওয়েবসাইট

বিবরণ


বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। ২৮ আগস্ট ২০২৬ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৪টি ক্যাটাগরিতে মোট ৪২ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

সহকারী পরিচালক, সহকারী প্রোগ্রামার, সহকারী প্রকৌশলী, রিসার্চ অফিসার, জনসংযোগ কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন পদে নারী-পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

BHTPA Job Circular 2026 আগ্রহী প্রার্থীদের ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫:০০টার মধ্যে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন একটি গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। দেশের প্রযুক্তিনির্ভর শিল্পের প্রসার, উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য আধুনিক অবকাঠামো তৈরি এবং তথ্যপ্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে BHTPA দেশের বিভিন্ন স্থানে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক ও ইনকিউবেশন সুবিধা গড়ে তোলার মাধ্যমে প্রযুক্তি খাতকে আরও এগিয়ে নেওয়ার কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিভিত্তিক ব্যবসার সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতেও প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম রয়েছে। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের যোগাযোগের তথ্য: প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) অধীনস্থ বিভাগ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ অফিশিয়াল ওয়েবসাইট: bhtpa.gov.bd প্রধান কার্যালয়: আইসিটি টাওয়ার (১০ম তলা), ই-১৪/এক্স, আগারগাঁও, ঢাকা-১২০৭ ফোন: ০২-৫৫০০৬৯৭৫ ফ্যাক্স: ৮৮-০২-৫৫০০৬৮৪১ ই-মেইল: info@bhtpa.gov.bd

আবেদনের বয়সসীমা (Age Limit)

নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ২ থেকে ৭ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩৪ বছর পর্যন্ত শিথিল করার সুযোগ রয়েছে। আপনার বর্তমান বয়স ও নির্ধারিত বয়সসীমা সহজে যাচাই করতে আমাদের বয়স হিসাব করার ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

যেভাবে আবদেন করতে পারবেন ।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী অনলাইনে আবেদন করতে প্রার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে— ধাপ ১: প্রথমে টেলিটকের নির্ধারিত আবেদন ওয়েবসাইট bhtpa.teletalk.com.bd-এ প্রবেশ করুন। ধাপ ২: ওয়েবসাইটে গিয়ে Application Form নির্বাচন করুন। এরপর যে পদে আবেদন করতে চান সেটি বেছে নিয়ে Next অপশনে ক্লিক করুন। ধাপ ৩: আবেদন ফরমে চাওয়া ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, কোটা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করুন। ধাপ ৪: নির্ধারিত মাপ ও ফরম্যাট অনুযায়ী সাম্প্রতিক রঙিন ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করুন। ছবি ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ KB) হওয়া প্রয়োজন। ধাপ ৫: ফরমের সব তথ্য সাবমিট করার আগে ভালোভাবে মিলিয়ে নিন। তথ্য সঠিক থাকলে Submit করুন। এরপর Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে নিরাপদে রাখুন। ধাপ ৬: আবেদন সম্পন্ন করার পর নির্ধারিত সময়ের মধ্যে Teletalk Pre-paid নম্বর ব্যবহার করে বিজ্ঞপ্তিতে দেওয়া নিয়ম অনুযায়ী ২টি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করুন। গুরুত্বপূর্ণ: আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা, ফি, সময়সীমা ও SMS পদ্ধতি ভালোভাবে দেখে নেওয়া উচিত।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

পদ অনুযায়ী প্রস্তুতি নিন: ৯ম ও ১০ম গ্রেডের কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সময় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের পাশাপাশি সংশ্লিষ্ট পদের কারিগরি ও বিষয়ভিত্তিক অংশে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া জরুরি।

আগের আবেদনকারীদের জন্য বিশেষ তথ্য: ১২ অক্টোবর ২০২৫ সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা সহকারী পরিচালক (প্রশাসন) এবং উপ-সহকারী প্রকৌশলী (ই/এম ও সিভিল) পদে আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

ছবি ও স্বাক্ষরের মাপ ঠিক রাখুন: অনলাইন আবেদন শুরু করার আগেই নির্ধারিত মাপের রঙিন ছবি ও স্বাক্ষর প্রস্তুত রাখুন। ছবির সাইজ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ ৩০০×৮০ পিক্সেল হওয়া উচিত।

আবেদনের শেষ সময়ের আগে কাজ শেষ করুন: শেষ মুহূর্তের অনলাইন জটিলতা এড়াতে ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫:০০টার আগেই আবেদনপত্র পূরণ ও সাবমিট করুন। আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে নির্ধারিত পরীক্ষার ফি পরিশোধ করতে ভুলবেন না।

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ Job Circular 2026 – Images & PDF

 

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) Job Circular 2026-এর অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ও PDF নিচে দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীরা বিজ্ঞপ্তির মূল কপি থেকে পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত সহজেই দেখে নিতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে আবেদন করার আগে অফিসিয়াল সার্কুলারটি সম্পূর্ণ পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নিচে দেওয়া হাই-রেজোলিউশন সার্কুলার ইমেজ থেকে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেখা যাবে এবং প্রয়োজন হলে PDF কপিও সংরক্ষণ করা যাবে।

BHTPA Job Circular 2026-এর গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে দেখতে নিচের অফিসিয়াল সার্কুলার ইমেজ ও PDF দেখুন।

চাকরির প্রস্তুতি পিডিএফ

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে?
বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে ২৯ আগস্ট ২০২৬ তারিখে অফিশিয়াল ওয়েবসাইট ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
১৪টি ভিন্ন ক্যাটাগরির ৯ম ও ১০ম গ্রেডের কর্মকর্তা পদে সর্বমোট ৪২ জনকে সরাসরি রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে।
অনলাইন আবেদন শুরু ৩০ আগস্ট ২০২৬ সকাল ০৯:০০ টা থেকে এবং আবেদনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা।
টেলিটকের অফিশিয়াল পোর্টাল bhtpa.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার ফি ৯ম ও ১০ম গ্রেডের জন্য সর্বমোট ২২৩/- টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬/- টাকা।
Scroll to Top