🇧🇩 Bangladesh Government Job Circular 2026 • BPSC Latest Recruitment Notice • Ministry of Education Job Circular • Ministry of Health & Family Welfare Recruitment • Bangladesh Railway Job Circular • Bangladesh Bank Career Opportunity • Sonali Bank, Janata Bank, Agrani Bank & Rupali Bank Job Updates • Police, Army, Navy & Air Force Recruitment • Fire Service & Civil Defence Job Circular • Local Government Division Recruitment • National University & Public University Career Opportunities • Government Primary School Teacher Recruitment • NTRCA Teacher Recruitment Notice • NGO Jobs Across Bangladesh • Private Company Career Updates • Walk-in Interviews • Internship Opportunities • 🌍 International Jobs in UAE • Saudi Arabia • Qatar • Oman • Kuwait • Bahrain • Malaysia • Singapore • Japan • South Korea • Canada • Australia • United Kingdom • Germany • Italy • France • New Zealand • USA Career Opportunities • Work Visa Updates • Skilled Worker Jobs • Factory Jobs • Hotel & Restaurant Jobs • Healthcare & Nursing Jobs • Engineering Jobs • IT & Software Jobs • Construction Jobs • Driver Jobs • Electrician Jobs • Plumber Jobs • Civil Engineer Jobs • Mechanical Engineer Jobs • Accountant Jobs • Marketing Jobs • Customer Service Jobs • Remote Jobs • Freelance Opportunities • Online Work Updates • Scholarship News • Exam Results • Admit Card Download • Viva Schedule • Written Exam Notice • Training Programs • Government Tender Notices • Public Service Announcements • Latest Employment News • Stay Connected For More Government & International Job Updates...

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Division Job Circular 2026

বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি Divisional Commissioner Office Dhaka Job Circular
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ২০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Dhaka Division Job Circular 2026

প্রতিষ্ঠানের নাম

বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা

জব লোকেশন

ঢাকা বিভাগ

পদের ক্যাটাগরি

সরকারি চাকরি

মোট শূন্যপদ

20

চাকরির ধরন

বয়সসীমা

১৮ থেকে ৩২ বছর

জেলা

ঢাকা বিভাগাধীন ১৩টি জেলার স্থায়ী বাসিন্দা

বেতন/গ্রেড

১৪তম, ১৬তম ও ২০তম গ্রেড (৮,২৫০-২৪,৬৮০/-)

আবেদনের ফি

৫৬ ও ১১২ টাকা

বিজ্ঞপ্তির সোর্স

অফিসিয়াল ওয়েবসাইট

বিজ্ঞপ্তি জারির তারিখ

২৫ আগস্ট ২০২৬

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ

২৭ আগস্ট ২০২৬

আবেদন শুরুর তারিখ

৩০ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টা

আবেদনের শেষ তারিখ

২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০০ টা

আবেদন পদ্ধতি

অনলাইন

অভিজ্ঞতা

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রতিটি পদের অভিজ্ঞতার শর্ত ভিন্ন

শিক্ষাগত যোগ্যতা

জেএসসি / এসএসসি / এইচএসসি / স্নাতক পাস

অ্যাপ্লিকেশন ওয়েবসাইট

অফিসিয়াল ওয়েবসাইট

বিবরণ

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

ঢাকা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ( Dhaka Division Job Circular 2026 ) প্রকাশ করা হয়েছে। ২৭ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪তম থেকে ২০তম গ্রেডের ৭টি পদে মোট ২০ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে হিসাব রক্ষক, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, রেকর্ড কিপার, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী পদ অন্তর্ভুক্ত রয়েছে। ঢাকা বিভাগের অধীন ১৩টি জেলার স্থায়ী নারী ও পুরুষ নাগরিকরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এসব পদে আবেদন করতে পারবেন।

আবেদন করার সময়সূচি

আগ্রহী চাকরিপ্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ৩০ আগস্ট ২০২৬ সকাল ১০:০০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ২৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪:০০টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন সম্পন্ন করতে টেলিটকের নির্ধারিত অনলাইন পোর্টাল http://dhakadiv.teletalk.com.bd ব্যহার করতে হবে।

এই পোস্টে Dhaka Division Job Circular 2026 এর পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন গ্রেড, আবেদন ফি, অনলাইন আবেদন পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রার্থীদের সুবিধার্থে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির নোটিশ ও আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও দেওয়া থাকবে।

কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি

বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান। ঢাকা বিভাগের ১৩টি জেলার প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন, রাজস্ব সংক্রান্ত বিষয় তদারকি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রম মূল্যায়নে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও জেলার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ঢাকা বিভাগের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় কার্যালয়টি কেন্দ্রীয় ভূমিকা রাখে। অফিশিয়াল ওয়েবসাইট: dhakadiv.gov.bd প্রধান কার্যালয়ের ঠিকানা: বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন, ১ম, ২য় ও ৩য় তলা, সেগুনবাগিচা, ঢাকা। ই-মেইল: divcomdhaka@mopa.gov.bd

আবেদনের বয়সসীমা (Age Limit)

এই নিয়োগে আবেদন করতে সাধারণ ও কোটার আওতাভুক্ত—সব ধরনের প্রার্থীর বয়স ০১ আগস্ট ২০২৬ তারিখে কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। আবেদনের আগে নিজের সঠিক বয়স যাচাই করে নিতে আমাদের ওয়েবসাইটের চাকরির বয়স হিসাব করার ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

যেভাবে আবদেন করতে পারবেন ।

বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণের পাশাপাশি নির্ধারিত নিয়মে টেলিটক মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। সহজে আবেদন করার জন্য ধাপগুলো নিচে দেওয়া হলো— ১. অনলাইন আবেদন পোর্টালে প্রবেশ করুন প্রথমে টেলিটকের নির্ধারিত আবেদন ওয়েবসাইট dhakadiv.teletalk.com.bd-এ প্রবেশ করুন। ২. পদের আবেদন নির্বাচন করুন ওয়েবসাইটে গিয়ে Application Form অপশনে ক্লিক করুন। এরপর যে পদের জন্য আবেদন করতে চান সেটি নির্বাচন করে Next বাটনে চাপ দিন। ৩. আবেদন ফরমের তথ্য পূরণ করুন নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, কোটা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে লিখুন। আবেদন জমা দেওয়ার আগে প্রতিটি তথ্য পুনরায় যাচাই করে নিন। ৪. ছবি ও স্বাক্ষর আপলোড করুন আবেদন ফরমে নির্ধারিত মাপ অনুযায়ী সাম্প্রতিক রঙিন ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে। ছবির আকার ৩০০ × ৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ KB হতে হবে। স্বাক্ষরের মাপ ৩০০ × ৮০ পিক্সেল এবং সর্বোচ্চ ৬০ KB রাখা প্রয়োজন। ৫. Applicant’s Copy সংরক্ষণ করুন সব তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে নিশ্চিত হওয়ার পর Submit বাটনে ক্লিক করুন। আবেদন সফলভাবে সম্পন্ন হলে User ID-সহ Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে নিরাপদে সংরক্ষণ করুন। গুরুত্বপূর্ণ: আবেদন ফরম পূরণের সময় কোনো তথ্য ভুল হলে পরবর্তী ধাপে সমস্যা হতে পারে। তাই Submit করার আগে নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বরসহ সব তথ্য ভালোভাবে মিলিয়ে নিন।

প্রস্তুতি ও এক্সপার্ট টিপস

লিখিত পরীক্ষার প্রস্তুতি

বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বাংলা ব্যাকরণ ও সাহিত্য, সাধারণ গণিত, ইংরেজি গ্রামার এবং সাম্প্রতিক সাধারণ জ্ঞানের ওপর গুরুত্ব দিন। পাশাপাশি পূর্ববর্তী বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি আরও শক্তিশালী করতে পারেন।

কম্পিউটার টাইপিং দক্ষতা

হিসাব রক্ষক, অফিস সহকারী, ডাটা এন্ট্রি ও রেকর্ড কিপারসহ সংশ্লিষ্ট পদে টাইপিং দক্ষতা প্রয়োজন হতে পারে। তাই বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ শব্দ টাইপ করার সক্ষমতা অর্জনের জন্য নিয়মিত কম্পিউটার টাইপিং অনুশীলন করুন।

অ্যাপটিটিউড টেস্টের প্রস্তুতি

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদের প্রার্থীদের জন্য Standard Aptitude Test গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো করতে কম্পিউটারের মৌলিক বিষয়, ডাটা এন্ট্রি এবং দ্রুত ও নির্ভুলভাবে কাজ করার দক্ষতা নিয়মিত চর্চা করা উচিত।

সময়মতো আবেদন সম্পন্ন করুন

অনলাইনে আবেদন করার ক্ষেত্রে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদনপত্র পূরণ ও সাবমিশন সম্পন্ন করুন। শেষ মুহূর্তের ওয়েবসাইটের চাপ বা সার্ভার সমস্যার ঝুঁকি কমাতে আবেদন ফি-ও নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন।

 

বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা Job Circular 2026 Images / PDF

 

বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Dhaka Division Job Circular 2026)-এর মূল সার্কুলার দেখতে নিচে সংযুক্ত অফিসিয়াল নোটিশের ছবি ও PDF দেখুন। বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলি বিস্তারিত উল্লেখ রয়েছে।

চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য সার্কুলারের পরিষ্কার ও উচ্চমানের ছবি দেওয়া হয়েছে। আপনি ছবিগুলো জুম করে প্রয়োজনীয় তথ্য পড়তে পারবেন এবং PDF ফাইলটি সংরক্ষণ করে পরবর্তীতে আবেদন করার সময় ব্যবহার করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই মূল নিয়োগ বিজ্ঞপ্তির সব নির্দেশনা ভালোভাবে যাচাই করে নিন।

চাকরির প্রস্তুতি পিডিএফ

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে?
বিজ্ঞপ্তিটি আনুষ্ঠানিকভাবে ২৭ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা-এর অধীনে ০৭টি ভিন্ন পদে সর্বমোট ২০ জন জনবল সরাসরি নিয়োগ দেওয়া হবে।
ঢাকা বিভাগাধীন ১৩টি জেলার (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ) স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।
টেলিটকের অফিশিয়াল আবেদন পোর্টাল dhakadiv.teletalk.com.bd অথবা alljobs.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে।
Scroll to Top