৩৩২ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬ – Bangladesh Bank Job Circular 2026

৩৩২ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ ২০২৬ – Bangladesh Bank Job Circular 2026
প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ ব্যাংক
জব লোকেশন
বাংলাদেশ ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)
পদের ক্যাটাগরি
১৩ টি
মোট শূন্যপদ
332
চাকরির ধরন
বয়সসীমা
২১ থেকে ৩২ বছর (পদভেদে ৩৫ ও ৬২ বছর)
জেলা
সকল জেলার যোগ্য প্রার্থী
বেতন/গ্রেড
৬ষ্ঠ, ৯ম ও ১০ম গ্রেড এর বেতন
আবেদনের ফি
২০০ টাকা
বিজ্ঞপ্তির সোর্স
বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট, ২০ আগস্ট ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ
২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৮ আগস্ট ও ২০ আগস্ট ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ
২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৮ আগস্ট ও ২০ আগস্ট ২০২৬
আবেদন শুরুর তারিখ
২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৯ আগস্ট ও ২৩ আগস্ট ২০২৬
আবেদনের শেষ তারিখ
পদভেদে ০১, ১৭, ২০ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ টা
আবেদন পদ্ধতি
অনলাইন
অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক / স্নাতকোত্তর / এমবিবিএস / ইঞ্জিনিয়ারিং পাস
অ্যাপ্লিকেশন ওয়েবসাইট
অফিসিয়াল ওয়েবসাইট
বিবরণ
কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি
বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank) হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৭১ সালের বাংলাদেশ ব্যাংক আদেশবলে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দেশের মুদ্রানীতি প্রণয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিচালনা, ব্যাংক ও আর্থিক খাতের তদারকি এবং জাতীয় অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে শীর্ষ ভূমিকা পালন করে। এছাড়া ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসিএস)-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহে মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়। বাংলাদেশ ব্যাংকে চাকরি যেকোনো প্রার্থীর জন্য সর্বোচ্চ সামাজিক মর্যাদা, আকর্ষণীয় আর্থিক সুবিধা এবং শীর্ষ নেতৃত্বমূলক ক্যারিয়ারের এক অনন্য সুযোগ। অফিশিয়াল ওয়েবসাইটerecruitment.bb.org.bd হেড অফিসের ঠিকানাবাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, মতিঝিল, ঢাকা-১০০০ ফোন নাম্বার+880-2-9530420 ফ্যাক্স নাম্বার+880-2-9530435
আবেদনের বয়সসীমা (Age Limit)
সাধারণ প্রার্থী ও কোটাভুক্ত প্রার্থীদের জন্য পদভেদে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ৯ম ও ১০ম গ্রেডের পদের জন্য প্রার্থীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর। ৬ষ্ঠ গ্রেডের অভিজ্ঞতাসম্পন্ন টেকনিক্যাল পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর এবং খণ্ডকালীন চিকিৎসকের ক্ষেত্রে সর্বোচ্চ ৬২ বছর। প্রার্থীর বয়স গণনার সুবিধার্থে আমাদের তৈরি চাকরির বয়স বের করার ক্যালকুলেটর ব্যবহার করে আপনার সঠিক বয়স বের করে নিতে পারেন।
যেভাবে আবদেন করতে পারবেন ।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অনুযায়ী অনলাইনে আবেদনের সহজ ধাপসমূহ নিচে পর্যায়ক্রমে তুলে ধরা হলো: ১ বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট erecruitment.bb.org.bd-এ প্রবেশ করুন। ২ ইতোপূর্বে রেজিস্ট্রিকৃত প্রার্থীরা তাঁদের CV ID ও Password ব্যবহার করে লগইন করুন অথবা নতুন প্রার্থীরা Register Now লিংকে ক্লিক করে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) তৈরি করুন। ৩ পাসপোর্ট সাইজের রঙিন ছবি (600×600 পিক্সেল, অনূর্ধ্ব 100 KB) এবং সাদা কাগজে কালো কালির স্বাক্ষর (300×80 পিক্সেল, অনূর্ধ্ব 60 KB) আপলোড করুন। ৪ পছন্দের পদের পাশে থাকা Apply Online বাটনে ক্লিক করে আবেদন সাবমিট করুন। ৫ বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী Bangla QR অথবা রকেট বিল পে (Biller ID 499)-এর মাধ্যমে ২০০ টাকা আবেদন ফি পরিশোধ করুন। ৬ ফি পরিশোধের পর অবশ্যই Verify Payment সম্পন্ন করে Tracking ID Number সম্বলিত Tracking Page ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করুন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
সতর্কতা
আবেদনপত্রে কোনো তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা, ভুল তথ্য দেওয়া বা অসত্য তথ্যের ভিত্তিতে নিয়োগ লাভের বিষয়টি পরবর্তীতে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করা হতে পারে। একই সঙ্গে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাকরিরত প্রার্থীদের জন্য নির্দেশনা
বর্তমানে সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের আবেদন করার আগে নিজ নিজ প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। নিয়োগ প্রক্রিয়ার মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্র বা অনাপত্তি সনদ (NOC) উপস্থাপন করা বাধ্যতামূলক।








চাকরির প্রস্তুতি পিডিএফ
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ কবে প্রকাশিত হয়েছে?
বিজ্ঞপ্তিগুলো ২৯ জুলাই, ১৭ আগস্ট, ১৮ আগস্ট ও ২০ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংক ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ মোট কতটি পদে কতজন নিয়োগ দেওয়া হবে?
০৪টি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ১৩টি ক্যাটাগরির পদে ৩৩২ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
আবেদন ফি কত এবং কীভাবে পরিশোধ করতে হবে?
প্রতিটি পদের জন্য আবেদন ফি ২০০ টাকা। মেডিকেল অফিসার ও সহকারী পরিচালক (আইন) পদের ক্ষেত্রে Bangla QR-এর মাধ্যমে এবং বিএসসিএস আইটি পদের ক্ষেত্রে রকেট অ্যাপ/ম্যানুয়াল বিল পে (Biller ID 499)-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে।