৪১ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC Job Circular 2026

৪১ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DNC Job Circular 2026
প্রতিষ্ঠানের নাম
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)
জব লোকেশন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন কার্যালয়
পদের ক্যাটাগরি
GOVERNMENT JOBS
মোট শূন্যপদ
41
চাকরির ধরন
বয়সসীমা
১৮ থেকে ৩২ বছর (১ আগস্ট ২০২৬ তারিখে)
জেলা
সকল জেলার প্রার্থী
বেতন/গ্রেড
১২,৫০০ – ৩০,২৩০/- (১১তম গ্রেড)
আবেদনের ফি
১৬৮/- ও ৫৬/- টাকা
বিজ্ঞপ্তির সোর্স
অফিসিয়াল ওয়েবসাইট, ১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞপ্তি জারির তারিখ
১৭ আগস্ট ২০২৬
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ
১৭ আগস্ট ২০২৬
আবেদন শুরুর তারিখ
২০ আগস্ট ২০২৬ সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ
২০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা
আবেদন পদ্ধতি
অনলাইন ( dnc.teletalk.com.bd )
অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা
অ্যাপ্লিকেশন ওয়েবসাইট
অফিসিয়াল ওয়েবসাইট
বিবরণ
কোম্পানি বা প্রতিষ্ঠানের পরিচিতি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (Department of Narcotics Control – DNC) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিশেষায়িত আইন প্রয়োগকারী সংস্থা। বাংলাদেশে অবৈধ মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও বিস্তার রোধ, মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ, মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে অধিদপ্তরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশের মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার পাশাপাশি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার প্রতিরোধে বিভিন্ন আইন প্রয়োগ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। DNC Job Circular 2026, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন সংক্রান্ত তথ্য, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানতে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করা যেতে পারে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) যোগাযোগের তথ্য বিষয় তথ্য প্রতিষ্ঠানের নাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) ইংরেজি নাম Department of Narcotics Control অধীনস্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার প্রধান কার্যালয় ৪১ সেগুনবাগিচা, ঢাকা-১০০০ ফোন +৮৮-০২-২২২২৭৫৬০০ ফ্যাক্স +৮৮-০২-২২২২৭৫৬০১ অফিশিয়াল ওয়েবসাইট dnc.gov.bd
আবেদনের বয়সসীমা (Age Limit)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) চাকরির বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদন করতে প্রার্থীদের নির্ধারিত বয়সসীমা অনুসরণ করতে হবে। সাধারণ ও কোটাভুক্ত—উভয় শ্রেণির প্রার্থীদের জন্য বয়সসীমা প্রযোজ্য। DNC নিয়োগ ২০২৬-এর বয়সসীমা সাধারণ ও কোটাভুক্ত সকল প্রার্থী: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের নিয়ম প্রার্থীর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বয়স নির্ধারণের জন্য প্রার্থীর এসএসসি বা সমমানের সনদে উল্লেখিত জন্মতারিখ বিবেচনা করা হবে। তাই DNC Job Circular 2026-এ আবেদন করার আগে নিজের বয়স নির্ধারিত সীমার মধ্যে রয়েছে কি না নিশ্চিত হয়ে নিন। আপনার বর্তমান বয়স সঠিকভাবে হিসাব করতে আমাদের বয়স বের করার ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
যেভাবে আবদেন করতে পারবেন ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (DNC) সহকারী প্রসিকিউটর পদে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত নিয়মে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সহজভাবে সম্পন্ন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। অনলাইনে আবেদন করার সহজ ধাপ ১. অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন প্রথমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগের জন্য নির্ধারিত টেলিটক ওয়েবসাইট dnc.teletalk.com.bd-এ প্রবেশ করুন। ২. আবেদন ফরম নির্বাচন করুন ওয়েবসাইটে প্রবেশের পর ‘Application Form’ অপশনে ক্লিক করে ‘সহকারী প্রসিকিউটর’ পদটি নির্বাচন করুন। ৩. আবেদন ফরম পূরণ করুন নির্ধারিত ফরমে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ঠিকানা, আইন বিষয়ে শিক্ষাগত যোগ্যতা এবং মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় যোগাযোগের তথ্য সঠিকভাবে পূরণ করুন। আবেদন করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ৪. ছবি ও স্বাক্ষর আপলোড করুন আবেদন ফরমে সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর নির্ধারিত মাপ অনুযায়ী আপলোড করতে হবে। ছবি: ৩০০ × ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB স্বাক্ষর: ৩০০ × ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB ৫. Applicant’s Copy সংরক্ষণ করুন সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর আবেদন ফরম Submit করুন। আবেদন সফলভাবে সম্পন্ন হলে প্রাপ্ত Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট নিয়ে নিরাপদে সংরক্ষণ করুন। ৬. আবেদন ফি পরিশোধ করুন আবেদন Submit করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত নিয়মে ২টি SMS পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন Submit করার পর ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ সম্পন্ন করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা অনলাইনে আবেদন করার সময় কোনো তথ্য ভুলভাবে প্রদান করা হলে পরবর্তীতে জটিলতা সৃষ্টি হতে পারে। তাই Submit করার আগে আবেদন ফরমের সব তথ্য, ছবি ও স্বাক্ষর ভালোভাবে যাচাই করে নিন। আবেদন ফি পরিশোধের পর User ID, Password ও Applicant’s Copy সংরক্ষণ করুন।
প্রস্তুতি ও এক্সপার্ট টিপস
সতর্কতা: চাকরির আবেদনপত্রে কোনো তথ্য গোপন, অসত্য বা ভুল তথ্য প্রদান করে নিয়োগপ্রাপ্ত হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
চাকরিরত প্রার্থীদের জন্য নির্দেশনা: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চাকরির জন্য আবেদন করতে হবে। এছাড়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC) মৌখিক পরীক্ষা গ্রহণকারী বোর্ডে দাখিল করতে হবে।

